1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি : কুমিল্লা দেবিদ্বার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উলামা-মাশায়েক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকালে জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা উলামা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয় । মাওলানা আব্দুর রশিদ পীর সাহেব এর সভাপতিত্বে
উপজেলার ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রুহুল আমিন সরকার এর সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশ বরেণ্য আলেমে দ্বীন ড. মুফতী আবুল কালাম আজাদ বাশার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা সাইফুল ইসলাম শহীদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভুঞা, মুফতী আমিনুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান, দেবিদ্বার উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, পৌর আমীর ফেরদাউস আহম্মেদ, মুফতি মহিউদ্দিন, রাজামেহার ফাযিল মাদরাসার অধ্যক্ষ আবু ইউসুফ, সিদলাই ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ওয়াহেদপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য শেখ মোহাম্মদ শহীদুল্লাহ্, মোহাম্মদপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন, বড় শালঘর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা তাজুল ইসলাম প্রমূখ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ওলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান। বিগত সময়ে ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আগামী দিনে দেশ ও জাতীর প্রয়োজনে ওলামায়ে কেরামদের ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ করে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park