
আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুরঃ ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কোনো অবহেলা পরিলক্ষিত হলে বা আইন অমান্য করা হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়তে আমাদেরকে সচেতন হতে হবে
পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করার সময় এ কথা বলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার মো,শামীম হোসাইন ।
তিনি আরো বলেন, বিএনসিসি, স্কাউট ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে আগামী তিন মাস পুরো উপজেলায় এ পরিচ্ছন্ন অভিযান পরিচালনার করা হবে।
শনিবার (১২ ই সেপ্টেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনের পর কোটচাঁদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
সে সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো,সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস এম আশরাফুল আলম, জন স্বাস্থ্য প্রকৌশলী জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাস্টার আজিজুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইকরামুল হক, পৌর জামায়াতের আমীর আব্দুল কায়ুম এবং উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের অধ্যাপক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,গণমাধ্যম কর্মী ও সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।