1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদে সাবেক বিএনপি নেতা কালাম মিয়ার সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৮ বার পঠিত

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, ভুয়া তথ্য প্রচার, মানহানি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শ্রীপুর পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ কালাম মিয়া। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কেওয়া পূর্ব খণ্ড এলাকায় নিজ মার্কেটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ কালাম মিয়া (পিতা: মোঃ সবুজ উদ্দিন, সাং-কেওয়া, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর) অভিযোগ করেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর, আপত্তিকর ও মানহানিকর পোস্ট ও ভিডিও সম্পাদনা (এডিট) করে প্রচার করা হচ্ছে। এতে তাঁর সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।
​তিনি স্পষ্ট জানিয়ে দেন, এসব ফেসবুক আইডি বা বিতর্কিত পোস্ট ও ভিডিওর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। কেউ তাঁর নাম বা পরিচয় ব্যবহার করে অপপ্রচার চালালে তার দায়ভার তিনি নেবেন না।
​মোঃ কালাম মিয়া আরও জানান, এই অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তিনি ইতোমধ্যে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ডায়েরির মাধ্যমে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অপপ্রচারে জড়িত ফেসবুক আইডি ও পেজগুলো শনাক্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
​একইসঙ্গে তিনি ভবিষ্যতে যাতে কেউ তাঁর ছবি বা পরিচয় অপব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই করে দেখার জন্য সর্বসাধারণ ও সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park