
সওকত হোসাইন,বিশেষ প্রতনিধি: সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার ২০২৭ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীর অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠিত।
১৫ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার মাদ্রাসার হল রোমে সকাল ১১ ঘটিকার সময়। হাফেজ মোঃ মাহফুজ রহমান’র কোরআন তেলাওয়াতের সূচনায়, সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মোঃ লোকমান হোসেন’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক, বিশিষ্ট শিক্ষবিদ ডক্টর মোঃ জাহাঙ্গীর আলম।
সহকারী অধ্যাপক,মোঃ শাহজালাল খান। সহকারী অধ্যাপক,মারিয়া সুলতানা সুমি। দশম ক্লাশের শ্রেণী শিক্ষক, মোঃ মোখলেছুর রহমান।পরীক্ষার্থীর অভিভাবকগণের পক্ষ থেকে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের রাজস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন, দৈনিক মুক্ত বলাকা পত্রিকার স্টাফ রিপোর্টার ও গাজীপুর সাংবাদিক পরিষদের কোষাধ্যক্ষ মোঃ সওকত হোসাইন, মোঃ আঃ কাইয়ুম,মোঃ ফারুক হোসেন,মোঃ ফরিদ উদ্দিন, মোঃ জুলহাস উদ্দিন। পরীক্ষার্থীদের পক্ষ থেকে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মোঃ মাহমুদ হোসেন। সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার লাইব্রেরিয়ান মাওলানা মোঃ হাফিজুর রহমান’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আরবিতে বক্তব্য রাখেন আলিম ক্লাসের ছাত্র, হাফেজ মোঃ নোমান ও মোঃ মাহমুদ আলমাদানী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার সকল সহকারী অধ্যাপক, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ আঃ কাদের।
অনুষ্ঠানটি সুন্দরভাবে সু-সম্পন্ন হওয়ায় সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, মাওলানা মুফতি মোঃ লোকমান হোসেন, উপস্থিত সকল শিক্ষকমন্ডলী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।