1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সন্ত্রাসবিরোধী আইনে মামলায় কোটচাঁদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপুশেখ আটক

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫৩ বার পঠিত

আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুরঃ সন্ত্রাসবিরোধী আইনে মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আগামী কমিটির প্রস্তাবিত পৌর ছাত্রলীগের সভাপতি অপু শেখকে (২৭) আটক করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। শনিবার সকালে স্থানীয় মাছবাজার থেকে তাকে আটক করা হয়। তিনি পৌর শহরের সলেমানপুর গ্রামের মৃত আমিরুল ইসলাম শেখের ছেলে।

জানা যায়, ১৫ আগষ্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু দলীয় নেতা-কর্মী দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ওই দিন ভোররাতে জড়ো হয়ে কোটচাঁদপুরের কয়েকটি স্থানে ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন।

এতে মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হতে পারে এবং এটি আইনত অপরাধ। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষার্থে ও মানুষের জানমাল রক্ষায় রোববার (১৬-০৮-২৬) কোটচাঁদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০২৬)-এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় মামলা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park