1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ময়জদ্দীন হামীদ গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮৮ বার পঠিত

মোঃ হাসান আলীঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ময়জদ্দীন হামীদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর পৌরসভার গোডাউনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

​গ্রেফতার ময়জদ্দীন হামীদ (৬৫) মহেশপুর উপজেলার তালশার গ্রামের মৃত আব্দুস সামাদ মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মহেশপুর পৌরসভার গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। দলীয় পরিচয়ে তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য এবং মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সহ-পতির দায়িত্বে রয়েছেন।

​মহেশপুর থানা সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ মহেশপুর থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলায় (নম্বর- ১৬, ধারা- ৪৩৬/৪২৭ পেনাল কোড; জিআর নম্বর- ৯৪) তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

​মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাদ রহমান জানান, ময়জদ্দীন হামীদকে নির্দিষ্ট মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park