
১৪ সেপ্টেম্বর রাজধানীর দলীয় প্রধান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায়
২৬৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটি ঘোষণা করছেন- নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি- মির্জা এন এইচ রুবেল। এতে সভাপতি পদে পুনরায় নিরবাচিত হন মির্জা এন এইচ রুবেল। সাধারণ সম্পাদক পদে লায়ন মাসুদ রানা এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারীর নাম ঘোষনা করা হয়।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা এন এইচ রুবেল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মাসুদ রানা, বিষেশ অতিথি মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারীর।
এতে সারা দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল এর জেলা ,ঊপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিল।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কে কেন্দ্র করে একটি আনন্দ ঘন পরিবেশ তৈরী হয়।