1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

অন্যায় ও অপরাধ সমাজ থেকে দূর করতে পারলেই জনবান্ধন উপজেলা গঠন করা সম্ভব: কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায়, ইউএনও

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৮১ বার পঠিত

আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুরঃ মাদক, অনলাইন জুয়া,সন্ত্রাস,চুরি ডাকাতি ছিনতাই সহ সকল প্রকার সমাজের অসংঘতি ও অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে উপজেলা বাসীকে ঐক্যবদ্ধকরে জনবান্ধব উপজেলা উপহার দেওয়া হবে । মানুষ আজ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তুলছে। অন্যায় বা অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।

আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষ ঐক্য বদ্ধ হয়ে সমাজের সকল প্রকার অন্যায়ে বিরুদ্ধে রুখে দাঁড়াবো। অন্যায় ও অপরাধ সমাজ থেকে দূর করতে পারলেই জনবান্ধন উপজেলা গঠন করা সহজ হবে। দেশের জনগণের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সরকার

১৩ ই আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন কোটচাঁদপুর উপজেলার নির্বাহী অফিসার দীপা রানী সরকার।

আইন শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াত ইসলামীর উপজেলা আমির আজিজুর রহমান,মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মো, আজাদ রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, কোটচাঁদপুর দাখিল মাদ্রাসার অধ্যাক্ষ মো, বাহারুল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল।

সভায় অতিথিরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান সামাজিক সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। সকলের অংশগ্রহণে আগামী দিনে অপরাধ দমন, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে করণীয় বিষয় তুলে ধরা হয়।সভায় বক্তারা বলেন আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ জনগণকে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখতে হবে। মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ রোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ নিতে হবে। সকলে সম্মিলিতভাবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সচেতন সমাজ গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park