1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে লাখো জনতার ঢল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র রিপোর্টার: কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীতে হাজারো জনতা রাস্তায় নামেন। তারা জানান, কুমিল্লা বিভাগ ঘোষণার কাজ শেষ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
বিকেল ৩টার দিকে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে আয়োজিত সমাবেশে জেলার ১৭টি উপজেলা থেকে মানুষজন অংশ নেন। বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর ব্যানারে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরী। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা বলেন, কুমিল্লা প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী হিসেবে সমৃদ্ধ ঐতিহ্যের শহর। দীর্ঘদিন ধরে কুমিল্লাবাসী বিভাগ ঘোষণার অধিকার দাবী করছে। বক্তারা আরও উল্লেখ করেন, নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ছয়টি জেলার ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত। তাই কুমিল্লা বিভাগের নাম কেবল কুমিল্লা রাখা এবং যে জেলার অধিবাসীরা অন্তর্ভুক্ত হতে চায় না তাদেরকে বাদ দিয়েও বিভাগ ঘোষণা করা সম্ভব। সমাবেশে অংশ নেওয়া একাধিক ব্যক্তি বলেন, “কুমিল্লা বিভাগের দাবিতে আমাদের আন্দোলন চলতে থাকবে যতদিন না সরকার এটি বাস্তবায়ন করে। প্রতিবেদন লিখা পর্যন্ত বিকেল ৫টার পরও সমাবেশ অব্যাহত থাকতে দেখা গেছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park