1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লা দেবিদ্বারে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২০৫ বার পঠিত

ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে “আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আবেদা-মান্নান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মো. মোর্শেদ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, কুমিল্লা এর দায়িত্বশীল জেসমিন আরা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবিদ্বার মফিজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মুজিবুর রহমান, মুরাদনগর মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আবদুল আওয়াল খন্দকার, আবেদা-মান্নান ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), সুজন দেবিদ্বার এর সভাপতি ও আমাদের দেবিদ্বার পত্রিকার সম্পাদক উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম, সহ-সমাজসেবা কর্মকর্তা মো.আলমগীর হোসেন।
বক্কব্য রাখেন, দেবিদ্বার মফিজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও কিশোর কিশো ক্লাবের সদস্য সাদিয়া আফরিন,আফরোজা আক্তার মিম,মারিয়া বিনতে মাসুদ, সুমাইয়া জান্নাত, আয়শা আক্তার, জীম ইয়া মিম, কাজী আইরিন জোহা, জামাইদা ইলমা প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত কন্যা শিশু, তাদের অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কন্যা শিশুর অধিকার, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কন্যা শিশুরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে—এই বিশ্বাসে সবাইকে কাজ করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park