1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

চাটখিলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ চাটখিলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালনকারী ডাঃ শহীদুল আহমেদ নয়নের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
সভায় সভাপতি ডাঃ শহীদুল আহমেদ নয়ন স্বাগত বক্তব্যের পর হাসপাতালের ডাঃ প্রান্ত কুমার পাল হাম রুবেলা ক্যাম্পেইন এর উপর গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। তথ্যে জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত টানা ১১ কর্মদিবসের মধ্যে চাটখিল উপজেলার সকল শিশুকে হামের টিকা প্রদান করা হবে। এর মধ্যে ১ম ৮দিন কমিউনিটি ক্লিনিকে এবং শেষের ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এ টিকা প্রদান করা হবে। স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে হামের টিকা প্রদান করা হবে। এছাড়া যে সকল শিশু এম আর বা হামের টিকা পেয়ে থাকলে অথবা হাম বা রুবেলা রোগে আক্রান্ত হয়ে থাকলেও ঐ বয়সের সকল শিশুকে ক্যাম্পেইনে এমআর টিকা দিতে হবে। তবে একটি শিশু টিকা প্রদানের ২৮ দিন পূর্ণ হলেই সেই শিশু টিকা নিতে পারবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল মোন্নাফ, চাটখিল উপজেলা সমাজ সেবা অফিসার আলী হোসাইন, চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাটখিল উপজেলা শাখা সভাপতি মনিরুল আলম চৌধুরী, পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, চাটখিল উপজেলার সকল শিশুরা যাতে টিকার আওতায় আসতে পারে সেজন্য সাংবাদিকরা পত্রিকায় রিপোর্টের মাধ্যমে, ইমামরা শুক্রবারে মসজিদে, শিক্ষকরা স্কুলে মা সমাবেশ করে সকল অবিভাবকদের শিশুদের টিকার গুরুত্ব জানানোর আহবান জানান। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা সবাই সঠিক ভাবে দায়িত্ব পালন করলে সকল শিশু টিকার আওতায় আসবে ইনশাআল্লাহ। সভা পরিচালনা করেন উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park