1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ফেসবুকে বিদায় জানিয়ে না ফেরার দেশে যশোরের মুন্না

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২০৬ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ যশোরে কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন অঙ্গনের পরিচিত মুখ মুন্না আর নেই। বুধবার (১১ মার্চ) ভোরে ঢাকার আরামবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার এই মৃত্যুকে ‘রহস্যজনক’ বলে দাবি করছে পরিবার।
নিহত মুন্না এক সময় যশোরের স্থানীয় দৈনিক ‘গ্রামের কাগজ’-এর কম্পিউটার বিভাগে কর্মরত ছিলেন। গত কয়েক বছর ধরে তিনি ঢাকার আরামবাগে একটি কম্পিউটার ডিজাইন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ভোরে আরামবাগের বাসায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মুন্নার মরদেহ পাওয়া যায়। মৃত্যুর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিদায়ী স্ট্যাটাস দিয়েছিলেন।যশোরে অবস্থানরত মুন্নার পিতা জানান, আজ ভোরে সেহরির সময়ও মুন্না ফোনে তার মায়ের সাথে অত্যন্ত স্বাভাবিকভাবে কথা বলেছেন। আগামী শনিবার তার যশোরে ফেরার কথা ছিল। সেহরির সময় যার আচরণ স্বাভাবিক ছিল, হঠাৎ করে ভোরে তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা। পরিবারের দাবি, এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ বা রহস্য থাকতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park