1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মেঘনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৬১ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন,মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ইং উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল— “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত ভবিষ্যৎ থেকে নারী ও কন্যার অধিকার।”

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তা এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি, নারী নেত্রী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শিক্ষক-শিক্ষার্থী সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, নারী উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হলে নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় নারীর ক্ষমতায়ন, বৈষম্য দূরীকরণ এবং নারী-পুরুষ সমতার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park