1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার ডাক: যশোরে জনউদ্যোগের মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ সারাদেশে অব্যাহত ধর্ষণ, হত্যা ও নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যশোর। এসব অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে ‘জনউদ্যোগ’ যশোর।
সোমবার ৯ মার্চ সকাল ১০টায় যশোর প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এক বিশাল মানববন্ধনে বক্তারা এই দাবি জানান। জনউদ্যোগ যশোরের আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমদের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আইনের সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হলেও অপরাধের মাত্রা কমছে না। এর প্রধান কারণ হিসেবে তারা আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করেন। তারা বলেন, “বিচারের বাণী এখনও নিভৃতে কাঁদছে। দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে।
বক্তারা আরও বলেন, শুধুমাত্র আইনি ব্যবস্থার ওপর নির্ভর না করে ধর্ষণ ও নিপীড়নের সাথে জড়িতদের সামাজিকভাবে বয়কট করতে হবে। রাস্তাঘাট ও কর্মক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করে তারা অপরাধীদের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জানান।
জনউদ্যোগের সদস্য সচিব কিশোর কুমার কাজলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, রাজনৈতিক ব্যক্তিত্ব হাসিনুর রহমান, সাবেক পিপি অ্যাডভোকেট আবুল হোসেন, সুরধুনীর সভাপতি হারুন-অর রশীদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ আরও অনেকে। কর্মসূচিতে মহিলা পরিষদ, বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park