1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মেঘনায় মুরগি নিয়ে বিরোধের জেরে হত্যা, আসামি গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১৮ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাঁতানী গ্রামের আব্দুর রহিম হত্যা মামলার প্রধান অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (৮ মার্চ) সকাল ১০.টায় বাসকাউন্টার সংলগ্নে গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শহীদুল ইসলাম এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২টার দিকে সাঁতানী গ্রামে মুরগি নিয়ে তুচ্ছ বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সাঁতানী গ্রামের শহীদুল্লার ছেলে মো. সিহাব (২৪) প্রতিবেশী আব্দুর রহিমের সঙ্গে কথা–কাটাকাটির একপর্যায়ে দা দিয়ে এলোপাতাড়ি হামলা চালান। এতে আব্দুর রহিম, তাঁর স্ত্রী ও ছেলের বউ গুরুতর আহত হন। হামলার পর অভিযুক্ত সিহাব ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত আব্দুর রহিমকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে ২ মার্চ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত অন্য দুজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসীরা বলেন, এ ঘটনায় নিহতের পরিবার মেঘনা থানায় একটি হত্যা মামলা করলেও প্রধান অভিযুক্ত এখনো গ্রেপ্তার হয়নি। দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এছাড়াও তাদের দাবি, অভিযুক্ত সিহাবের বিরুদ্ধে আগে থেকেই মাদক সেবন ও কেনাবেচার অভিযোগ ছিল। এসব কারণে একসময় তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে ক্ষমা চেয়ে গ্রামে ফিরে এলেও অল্পদিনের মধ্যেই এমন নৃশংস ঘটনার জন্ম দিয়ে তিনি পালিয়ে যান।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন যায়গায় অভিযান চালাচ্ছে এবং দ্রুত আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park