1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কোটচাঁদপুর শাখার কমিটি গঠন  

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২২৮ বার পঠিত

আব্দুল্লাহ বাশার,কোটচাঁদপুর: জাতিসংঘ ঘোষিত মানুষের প্রত্যয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে ‘অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (ABF)’ উপজেলা শাখার কমিটির গঠন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পৌর শহরের (এম এ ওয়াদুদ স্মৃতি মিলনায়তন) পৌর পাঠাগারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মো, সায়েম আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মো, এনামুল হাসান, মডেল থানার অফিসার ইনচার্জ মো, আসাদউজ্জামান, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র সালাহউদ্দিন বুলবুল সিডল এবং অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক আলমগীর হোসাইন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও মানুষের ন্যায্য অধিকার আদায়ে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে ন্যায়বিচার, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

এসময় ‘অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন’-এর কোটচাঁদপুর উপজেলা কমিটি ঘোষণা করেন ঝিনাইদহ জেলা সেক্রেটারি শাহজালাল। কমিটিতে মো,জাহাঙ্গীর আলম কে সভাপতি রেজাউল করিম কে সহ-সভাপতি ও মোস্তাফিজুর রহমান আপেল কে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক হিসেবে ইকরামুল হক, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন হোসেন এবং অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) হিসেবে আব্দুল হামিদ তুহিন দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট রুস্তম আলী, তথ্য ও গবেষণা সম্পাদক পারভেজ রানা বাবু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রিমসা খান, সমাজকল্যাণ সম্পাদক শামীম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান বাবু এবং স্বাস্থ্য ও পুনর্বাসন সম্পাদক ডা. এনামুল

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park