1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যুবদল মালয়েশিয়া শাখার আংশিক কমিটি বিলুপ্তির দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার আংশিক কমিটি বিলুপ্তির দাবি জানিয়েছেন ওই শাখার প্রকৃত ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীরা। এ নিয়ে মালয়েশিয়া যুবদলের পক্ষ থেকে ঢাকায় সংবাদ সম্মেলন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়,গত ১৫ ফেব্রুয়ারি গভীর রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। যেখানে বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম দলের নির্দেশনা মোতাবেক চলমান রাখা প্রকৃত নেতাকর্মীরাই কমিটির ছোঁয়া থেকে বঞ্চিত হয়েছে। সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার সাথে যুবদলের নেতাকর্মীরা ২০২৪ সালের মত ভয়াবহতার সময়ও রেমিট্যান্স শাটডাউনের মত কর্মসূচি সফল করে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের পতনের পথ ত্বরান্বিত করার নির্ভীক যুবদলের ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের বাদ রেখে এই আংশিক কমিটি করা হয়েছে যেটা সম্পূর্ণরুপে অনাকাঙ্খিত ও দুঃখজনক। তারা আরো উল্লেখ করেন যে, বিগত ১/১১ থেকে শুরু করে ২০২৪ এর জুলাই-আগস্ট আন্দোলন ও রেমিট্যান্স শাটডাউনের মত বিপদজনক কর্মসূচি গ্রহণ ও সেগুলো বাস্তবায়ন করা সম্মুখ যোদ্ধাদের সম্পূর্ণরুপে বাদ রেখে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সুতরাং বহু চড়াই-উৎরাই পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক গঠিত সরকারকে তথা বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ যুবদলের নেতাকর্মীদের একই প্লাটফর্মে হাজির করার স্বার্থে সকল বিষয়াদি বিবেচনায় রেখে উক্ত আংশিক কমিটি বিলুপ্ত করে প্রকৃত যুবদলের ত্যাগী নেতাকর্মীদের সম্মতি ক্রমে ভোটের মাধ্যমে একটি সুন্দর সুশৃঙ্খল যুবদল উপহার দেওয়ার জন্য সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যুবদলের বিপ্লবী সভাপতি মোঃ আব্দুল মোনায়েম মুন্না ও যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়নসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park