1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

স্বতঃস্ফূর্ত ভাবে ভোটার দের ভোট দিতে যাওয়ার আহ্বান কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১০ বার পঠিত

আব্দুল্লাহ বাশার,কোটচাঁদপুর:আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোদমে মাঠ পর্যায়ে শুরু করেছে পেট্রোলিং।

(৫ই ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকাল থেকে কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়নের অত্যন্ত অঞ্চল ও পৌর এলাকায় পেট্রলিং কার্যক্রম বিশেষ মহড়ার মাধ্যমে পরিচালনা করেন।

সে সময় গ্রামের হাট ও শহরের বাজারে সাধারণ ভোটারদের সাথে কথা বলেন এবং ভোটারদের জোট বেঁধে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার মো.এনামুল হাসান।

​উপজেলা নির্বাহী অফিসার বলেন, জনগণ যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে, সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকে এবং সাদা পোশাকে একাধিক টিম মাঠে থাকবে আপনাদের ভয়ের কোন কারণ নেই উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসবেন ভোট দিয়ে আবার নির্ভয়ে বাড়ি ফিরবেন প্রশাসন আপনাদের সার্বিক সহযোগিতা করবে।

নির্বাচনের দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যদের সমন্বয়ে একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে বলে জানান তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মো,সায়েম ইউসুফ, উপজেলা সহকারী কমিশনার ভুমি মো,সোহেল রানা,
আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আর্মী ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত ক্যাপ্টেন মো, নিরুপম আলী হাসান,
মডেল থানার অফিসার ইনচার্জ মো,আসাদউজ্জামান, তদন্ত ওসি এনায়েত হোসেন, বিজিবি কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park