1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

খুলনাস্থ তেরখাদা সমিতির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪১ বার পঠিত

সাব্বির হোসেনঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনাস্থ তেরখাদা সমিতির উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় ৪ ফেব্রুয়ারি ২০২৬, খুলনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী জনাব নজরুল ইসলাম মঞ্জু। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তেরখাদাবাসীসহ সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক যুব নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম জহির, সাবেক খুলনা মহানগরের সফল ছাত্রদলের সদস্য সচিব, অ্যাডভোকেট এস. এম. সরফরাজ হিরো, সাবেক জেলা বিএনপির সদস্য আলী ইমরাজ জুয়েল, তেরখাদা উপজেলার ২ নং বারাসাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য *রবিউল ইসলাম (হোসেন)*সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং তেরখাদা সমিতির সদস্যরা।

সভায় বক্তারা তেরখাদা উপজেলার সার্বিক উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি, এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরা হয় এবং তা বাস্তবায়নে নির্বাচিত প্রতিনিধিদের ভূমিকার ওপর আলোকপাত করা হয়।

শেষে এক উন্মুক্ত আলোচনার মাধ্যমে সভা সমাপ্ত হয়, যেখানে উপস্থিত নেতৃবৃন্দ আগামীর আন্দোলন ও নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park