1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাতক্ষীরার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৩২ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধি;আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ এবং প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা–২০২৫ এর মৌখিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার ।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা: শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবে সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

সভায় নির্বাচনী আচরণ বিধি নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল ।

মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসন। এছাড়া ভোট কেন্দ্রে এবং ভোট কক্ষে সাংবাদিকদের প্রবেশ ও সংবাদ সংগ্রহ বিষয়ে নির্বাচন কমিশনের নীতিমালা সম্পর্কে অবগত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park