
আব্দুল্লাহ বাশার,কোটচাঁদপুরঃ সরকারের সার্বিক সহায়তা থাকবে কোটচাঁদপুর উপজেলা প্রতান্ত অঞ্চলের কৃষকদের জন্য। কৃষক বাঁচলে দেশ বাচপে। কৃষির জন্য অপার সম্ভাবনাময় ঝিনাইদহ জেলা। কোটচাঁদপুরের মাটি সোনার চেয়ে খাঁটি এই উপজেলার কৃষক গায়ের ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে এলাকায় মানুষের চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করে থাকে নানান রকমের খাদ্যশস্য। কৃষকের এই ফসল উৎপাদনে সরকারের দেওয়া প্রণোদনার সার, বীজ,কীটনাশক সহ নানান পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে উপজেলা কৃষি অফিসার সহ উপসহকারী কৃষি কর্মকর্তারা। কৃষিখাতকে স্বাবলম্বী করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তারা
যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কোটচাঁদপুরে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুভ উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান।
তিনি আরো বলেন, এদেশের মানুষ এক সময় না খেতে পেয়ে মারা গেছে খাদ্যে দুর্ভিক্ষ ছিল। এখন আর খাদ্যের ঘাটতি নেই না খেয়ে মানুষ মারা যায় না খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। কৃষকদের উৎপাদিত ফসল দেশের মানুষের খাদ্যর চাহিদা মিটিয়েও বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। কৃষিতে বিপ্লব ঘটিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।
(২০শে জানুয়ারি) মঙ্গলবার সকালে কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহের অতিরিক্ত উপ পরিচালক প্লান্ট প্রটেকশন সিকদার মোহাম্মদ মুহায়মেন আক্তার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুউজ্জামান, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও ইনকিলাব সংবাদদাতা আব্দুল্লাহ বাশার প্রমুখ।
আলোচনা সভা শেষে এই উপজেলার কৃষকের ক্ষেতে উৎপাদিত খাদ্যশস্য, ফলমূল সহ বিভিন্ন প্রকারের উৎপাদিত পণ্যের ১২ টি স্টল প্রদর্শন করেন অতিথিবৃন্দরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার টিপু সুলতান।
এ সময় কৃষক, সাংবাদিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মেলা দেখতে আসা দর্শনার্থী সহ নানা শ্রোণি পেশার মানুষ উপস্থিত ছিলেন