1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

রাষ্ট্রের মালিক জনগণ কোটচাঁদপুরে সচেতনতা মূলক সভায় ঝিনাইদহের জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ২১৯ বার পঠিত

আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর: রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের স্বচ্ছ অবকাঠাম বিনির্মাণে আমরা বদ্ধপরিকর। জনগণকে মাইনাস করে এদেশের মাটিতে কোন কিছুই সম্ভব না। জনগণ সকল ক্ষমতার উৎস। তরুণ ভোটাররা গত ১৫ বছর ভোট দিতে পারেনি এবার সবাই ভোট দিবে। বিগত সময় যেটা হয়েছে সেটা ভুলে যান। এখন থেকে যা হবে সব জনগণকে নিয়েই হবেই সর্বোচ্চ প্রাধান্য পাবে জনগণের মতামত। তার জন্যই হা, না, ভোট কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আগমনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিতকরণ এবং ভোট দানে উৎসাহ প্রদান শীর্ষক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।

তিনি আরো বলেন, একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হবে বলে আমরা আশাবাদী। জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ আহত যোদ্ধাদের রক্তের বিনিময়ে গড়া হবে নতুন বাংলাদেশ।

(১০ ই জানুয়ারি) শনিবার দুপুরে পৌর শহরের দুধসারা স্ট্যান্ডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রসাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুউজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার পোল্লাহ্দ রায়, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আবদুল্লা বাশার, সাবেক সভাপতি মইনুদ্দিন খান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সে সময় প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন করে হা,না, ভোটের করণীয় বিষয় ও নির্দেশনা মূলক কর্মকাণ্ড জনসাধারণের মাঝে প্রদর্শন করা হয়।

এ সময় এলাকার সাধারণ মানুষ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও মডেল থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park