1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

বিপ্লবী শহীদ বীর শরীফ ওসমান হাদীর স্মরণে গাজীপুরে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল।

  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

শরিফুল হাসান,গাজীপুর জেলা প্রতিনিধি: ন্যায়‎, ইনসাফ কায়েম ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী যোদ্ধা শহীদ বীর শরীফ ওসমান হাদীর স্মরণে, গাজীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গাজীপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
‎গাজীপুর সদর উপজেলা জামায়াতের আমীর আলাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থী শিক্ষাবিদ ডঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা তারবিয়ত সেক্রেটারি মাওলানা মোহাম্মদুল্লাহ এবং গাজীপুর সদর উপজেলার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বারী।
‎এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের গাজীপুর সদর উপজেলার সভাপতি মুফতি মাওলানা মাজহারুল ইসলাম আজিজী, জামায়াতে ইসলামীর ভাওয়ালগড় ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান, ভাওয়ালগড় ইউনিয়ন সেক্রেটারি আব্দুল আজিজ, সমাজকল্যাণ বিভাগের সভাপতি নজরুল ইসলাম, জামাতে ইসলামীর সদস্য রুকন সিদ্দিকুর রহমান আকন্দ, সমাজকল্যাণ বিভাগের সেক্রেটারি মোবারক হোসেন (জয়নাল) এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন গাজীপুর সদর উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি সাইফুল ইসলাম, বিভিন্ন এলাকা থেকে আগত সকল শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা।
‎দোয়া মাহফিলে বিপ্লবী শহীদ বীর শরীফ ওসমান হাদীর মানবতার জন্য আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে তার গৌরবময় জীবনী আলোচনা করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park