1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

হাদি হত্যার বিচারের দাবিতে দেবিদ্বারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

মোঃ ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। শুক্রবার বাদ আসর উপজেলা পরিষদ মসজিদ প্রাঙ্গণ থেকে সাধারন ছাত্র-জনতার ব্যানারে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেটে মুক্তিযুদ্ধ চত্ত্বরে এসে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় ছাত্ররা হাদি হত্যার বিচার, স্বৈরাচার ও ভারত বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।
সমাবেশে বক্তব্য রাখেন, দেবিদ্বার পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. তমিজ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সিয়াম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম, উপজেলা শিবির সভাপতি সাইফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সদস্য রায়হান সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান, ছাত্রনেতা মোঃ জহিরুল ইসলাম, জুলাই আহত যোদ্ধা তুষার মোল্লা, আজিম পাঠান, ইয়াছিন আরাফাত, মোঃ ওবায়দুল হক, সাদিয়া আফরিন সোহা প্রমুখ। এর পর বাদ মাগরিব উপজেলা পরিষদ মসজিদে হাদির মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park