1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কোটচাঁদপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

আব্দুল্লাহ বাশার,কোটচাঁদপুর: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা” গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান।

সভাপতি করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাশিপুর পৌর কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো,সোহেল রানা, মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মো,আাসাদুউজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মৎস্য অফিসার দ্বীন ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার,পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভুইঞা প্রমুখ।

সে সময় বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সাপ্তাহিক দিগন্ত বানী পত্রিকার প্রকাশক সম্পাদক মো, শাহাজামান।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন অংশ নেন।

সভা শেষে দুর্নীতিবিরোধী অঙ্গীকার পাঠ ও শপথ গ্রহণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park