1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা ফজলুল হকের দুর্নীতির খবর ধামাছাপা দিতে সাংবাদিকদের নামে জিডি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

রাকিবুল হাসান শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এবং বনবিভাগের সহকারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল হকের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি, ঘুষবাণিজ্য, ক্ষমতার অপব্যবহার এবং কাঠ-পাচার সিন্ডিকেটকে সহায়তার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে এসব অভিযোগ প্রকাশিত হওয়ার পর বিষয়টি আড়াল করতে তিনি দ্রুত নাটকীয়ভাবে সাংবাদিকদের বিরুদ্ধে (১ ডিসেম্বর) শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এই জিডিতে সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নামও যুক্ত করা হয়েছে। যেটা সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সাংবাদিকদের অভিযোগ সত্য সংবাদ লেখার অপরাধেই তাদের হয়রানি করতে এই জিডির আশ্রয় নেওয়া হয়েছে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, ২০২৩ সালে কদমতলা স্টেশনে দায়িত্ব পালনকালে ফজলুল হকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অবৈধ লেনদেন, বিশেষ করে কাঠ ও বন্যপ্রাণী জব্দ বাণিজ্যে ঘুষ গ্রহণের মতো গুরুতর অভিযোগ একাধিক সংশ্লিষ্ট অধিদপ্তরে দাখিল করা হয়। অভিযোগকারী মুন্সিগঞ্জ হরিনগর দক্ষিণ কদম তলা গ্রামের মো: ফজলুল জানান, এসব তথ্যের বেশিরভাগই প্রমাণসহ জমা দেওয়া হয়
কিন্তু এসব অনিয়মের প্রাথমিক সত্যতা উঠে আসার পরেই তিনি সাংবাদিকদের ভয় দেখানোর চেষ্টা শুরু করেন। অভিযোগ রয়েছে মূল দুর্নীতির খবর চাপা দিতে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ঘটনাবিবরণ দিয়ে জিডি করেন, যাতে সত্য প্রকাশকারীদের প্রতি ভয় সৃষ্টি ও দুর্নীতির তথ্য যাচাই কাজ ব্যাহত হয়।স্থানীয় সচেতন মহল জানান, একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার এমন পদক্ষেপ সরাসরি গণমাধ্যমকে দমন করার নোংরা কৌশল। সাংবাদিকদের নীরব করতেই যেন এই জিডি করা হয়েছে।
সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্বেষে সংবাদ করি না। নথিভুক্ত অভিযোগ এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই রিপোর্ট প্রকাশ করা হয়। আমাদের নামে জিডি করে সত্যকে দমন করা যাবে না।
এ ঘটনায় সাংবাদিক সমাজ একত্রিত হয়ে দাবি করেছ।জিডির পেছনের উদ্দেশ্য তদন্ত করতে হবে এবং সরকারি কর্মকর্তার অপব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
দুর্নীতির অভিযোগ ঢাকতেই কি সাংবাদিকদের নামে জিডি নাকি সত্য প্রকাশ থামানোর একটি পরিকল্পিত অপচেষ্টা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park