
মো.ফারুক হোসাইন জনি কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি : দেবিদ্বার উপজেলা রাজামেহার ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে হাজীপাড়া হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে ওয়ার্ড সভাপতি অহিদুর রহমানের সভাপতিত্বে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৪ দেবিদ্বার সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহীদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান, ইউনিয়ন জামায়াতের আমীর ক্বারী সোলাইমান হোসাইন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ বাহাদুর আলম, জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন শিকদার, জামায়াত নেতা আহমদ উল্লাহ খান, আবদুল কাইয়ুম মীর,শরীফুল ইসলাম, মনিরুল ইসলাম, মোশাররফ হোসেন, মজিবুর রহমাম সরকার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম শহীদ বলেন, আগামী নির্বাচনে জামায়াত নির্বাচিত হলে জনগণের শাসক না হয়ে সেবক হয়েকাজ করবে। জনগনের আমানত যথাযথভাবে পালন করবে। সমাজ থেকে দূর্নীতি চিরতরে নির্মূল করা হবে।