1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে মাটিবাহী ট্রাকের চাপায় ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত
  1. জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
    কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার অংশে মাটিবাহী ট্রাকের চাপায় মো. হাফেজ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ইউছুফপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফেজ দেবিদ্বারের ইউছুফপুর ইউনিয়নের মোগসাইর গ্রামের মো. আলী হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাশের দোকান থেকে চিপস আনতে সড়কের কাছে এলে দ্রুতগতির ট্রাকটি শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করতে সক্ষম হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ট্রাকচালক রাস্তা থেকে নিচে নেমে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। শিশুর চাচা মো. নবী বলেন, “আমার ভাতিজা মায়ের সঙ্গে খালার বাড়ি যাচ্ছিল। ট্রাকচাপায় সে নিহত হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। খবর পেয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করে। উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান জানান, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক চালককে ধরতে অভিযান চলছে এবং ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park