প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৭:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ১২:০২ পূর্বাহ্ণ
দেবিদ্বারে মাটিবাহী ট্রাকের চাপায় ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

-
জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার অংশে মাটিবাহী ট্রাকের চাপায় মো. হাফেজ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ইউছুফপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফেজ দেবিদ্বারের ইউছুফপুর ইউনিয়নের মোগসাইর গ্রামের মো. আলী হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাশের দোকান থেকে চিপস আনতে সড়কের কাছে এলে দ্রুতগতির ট্রাকটি শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করতে সক্ষম হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ট্রাকচালক রাস্তা থেকে নিচে নেমে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। শিশুর চাচা মো. নবী বলেন, “আমার ভাতিজা মায়ের সঙ্গে খালার বাড়ি যাচ্ছিল। ট্রাকচাপায় সে নিহত হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। খবর পেয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করে। উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান জানান, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক চালককে ধরতে অভিযান চলছে এবং ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।
Copyright © 2026 তথ্যানুসন্ধান. All rights reserved.