1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দখল ও ভয়ভীতি প্রদর্শনের নামে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরে জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের নামে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা নুরুল আমিন মাস্টার।

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বেলা ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নুরুল আমিন মাস্টার। তিনি বলেন, গত ২৩ অক্টোবর স্থানীয় দিপু ও তার মা রাজনৈতিকভাবে প্ররোচনাকারী এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগপন্থী উস্কানিদাতাদের সহযোগিতায় আমার ও এসআই আলমগীরের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন এবং বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন।

তিনি এ অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা অপপ্রচার বলে দাবি করেন এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নুরুল আমিন মাস্টার বলেন, প্রকৃত ঘটনা হলো দিপু জুবাইদুর রহমানের কাছ থেকে ১৫ লক্ষ টাকার বিনিময়ে ৫.২৫ শতাংশ জমি ক্রয়ের জন্য একটি খোলা বায়না সম্পাদন করেন। জমিটি গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার মাহনা ভবানীপুর মৌজায় অবস্থিত। ঈদকালীন সময়ে সাব-রেজিস্ট্রি অফিস বন্ধ থাকায়, দিপুর পিতা আফাজ উদ্দিন ও আত্মীয়দের উপস্থিতিতে বায়নাটি সম্পন্ন হয়।

বায়নার সময় দিপু মোট ৫ লক্ষ টাকা প্রদান করেন, যার মধ্যে নগদ ২ লক্ষ ১৭ হাজার টাকা এবং চেকের মাধ্যমে ৩ লক্ষ টাকা দেওয়া হয়। কিন্তু চুক্তি অনুযায়ী বাকি টাকা পরিশোধ বা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে দিপু কোনো উদ্যোগ নেননি। বরং তিনি টালবাহানা শুরু করেন ও জমি বুঝিয়ে দিতে অস্বীকৃতি জানান।

এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও দিপু তা অগ্রাহ্য করেন। বাধ্য হয়ে ৫ অক্টোবর জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দেন।

তিনি আরও জানান, তদন্ত কর্মকর্তা উভয় পক্ষকে আলোচনার আহ্বান জানান এবং দিপুকে জমি বুঝিয়ে দেওয়া বা বায়নার টাকা ফেরত দেওয়ার জন্য বলেন। সে সময় দিপু কিছু সময় চেয়ে ২১ অক্টোবর জমি মাপঝোক করে বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

নুরুল আমিন মাস্টার অভিযোগ করেন, দিপু তার অঙ্গীকার রক্ষা না করে উল্টো আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে মিথ্যা সংবাদ সম্মেলনের আশ্রয় নিয়েছে। আমার দীর্ঘদিনের সততা ও সুনাম ক্ষুণ্ন করতেই এ অপচেষ্টা চালানো হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park