1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লা রিজিয়নে মহাসড়কে রক্তঝরা চিত্র: নয় মাসে সড়কে প্রাণ হারিয়েছে ৫২৫ জন

  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২০৭ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই ৯ মাসে কুমিল্লা রিজিয়নের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন গড়ে তিনটি দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি এবং পাঁচজনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, এই সময়কালে ৮৪২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫২৫ জন এবং আহত হয়েছেন ১,২১০ জন। এই অঞ্চলের সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত অংশ। এখানে ৪৬৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮৪ জন, আহত হয়েছেন ৫০৯ জন।২০২৪ সালের তুলনায় চলতি বছর দুর্ঘটনা, নিহত ও আহতের সংখ্যা দ্বিগুণ হারে বেড়েছে। গত বছর ৬৩০টি দুর্ঘটনায় নিহত হন ৫২২ জন, আহত হন ৭৮৪ জন। কিন্তু ২০২৫ সালে এ সংখ্যা ছুঁয়েছে বিপজ্জনক মাত্রায়। হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোঃ শাহীনূর আলম খান বলেন, “সড়ক দুর্ঘটনার এই হার অত্যন্ত দুঃখজনক। জনবল সংকট সত্ত্বেও হাইওয়ে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি জানান, অধিকাংশ দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত গতি, অসচেতনভাবে পারাপার এবং ভাঙাচোরা সড়কের কারণে। তিনি সংশ্লিষ্ট সব বিভাগকে একযোগে কাজ করার আহ্বান জানান। বিআরটিএ কুমিল্লার মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম স্বীকার করেন, ৪০ শতাংশ দুর্ঘটনা ঘটে অতিরিক্ত গতির কারণে। অভিযান চালানো হলেও জনবল স্বল্পতায় তা কার্যকর হচ্ছে না। সংবাদিক আব্দুল্লাহ আল মারুফ বলেন, “৫ আগস্টের পর হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তা স্পষ্টভাবে দুর্ঘটনা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।” ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সবিহীন চালক ও অবৈধ থ্রি হুইলার নিয়ন্ত্রণেও নেই কার্যকর পদক্ষেপ। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ জানান, সড়কে বৈধ গাড়ির চেয়ে অন্তত ২০ গুণ বেশি অবৈধ গাড়ি চলাচল করে। দুর্ঘটনার ৯০ শতাংশই ঘটে বৈধ ও অবৈধ গাড়ির সংঘর্ষে। দেশে ৬২ লাখ রেজিস্টার্ড গাড়ির বিপরীতে চালকের লাইসেন্স মাত্র ২৯ লাখ। ফলে লক্ষাধিক গাড়ি চলছে অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকের হাতে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১,৫০০টি সিসি ক্যামেরা বসানো হলেও এখনো সেগুলোর অধিকাংশই অকার্যকর। হাইওয়ে পুলিশের হাতে নিয়ন্ত্রণ না যাওয়ায় তথ্য সংগ্রহে ভোগান্তি বাড়ছে। সচল কিছু ক্যামেরা মেঘনা ঘাটের একটি কন্ট্রোল রুম থেকে মনিটর করা হচ্ছে। অবৈধ থ্রি-হুইলার প্রসঙ্গে পুলিশ সুপার জানান, মহাসড়কে গণপরিবহন না বাড়ালে থ্রি-হুইলার পুরোপুরি নিষিদ্ধ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে মানুষের জীবিকার দিকটিও বিবেচনায় রাখতে হচ্ছে। কুমিল্লা-সিলেট মহাসড়কের ৬২ কিলোমিটার এবং আঞ্চলিক সড়কগুলোর বেশিরভাগই বেহাল অবস্থায় রয়েছে। সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী আদনান ইবনে আলম জানান, বন্যা ও অতিবৃষ্টিতে প্রায় দেড় শত কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিসেম্বর-জানুয়ারির মধ্যে সংস্কারের আশ্বাস দিয়েছেন তিনি। কুমিল্লা রিজিয়নের সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র দেখিয়ে দিচ্ছে—নিরাপদ সড়ক গড়তে একক কোনো সংস্থা নয়, প্রয়োজন সব পক্ষের সমন্বিত ও কার্যকর উদ্যোগ। নতুবা প্রতিদিনই ঝরবে নতুন নতুন প্রাণ, আহত হবে আরও অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park