1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ঢাকা হাসপাতালে জীবন যুদ্ধে লড়াইয়ে সাংবাদিক মাসুদ রানা, মানবিক সহায়তার আবেদন

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৯২ বার পঠিত

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধিঃ যশোরে কেশবপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রথমে খুলনা ও পরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর)-এ চিকিৎসাধীন রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা। তার দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসনের ব্যয় বহনে পরিবার আর্থিক সংকটে পড়ায় সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় ব্যক্তিদের কাছে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।পরিবার ও সহকর্মী সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহার আগের দিন সন্ধ্যায় যশোরে কেশবপুর উপজেলার ভেরচি বাজার সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয় এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর)-এ ভর্তি করা হয়।
বর্তমানে তিনি হাসপাতালের গ্রীন-২ ইউনিটের ইএফ ওয়ার্ডের (তৃতীয় তলা) ২৮ নম্বর বেডে অধ্যাপক ডা. মিজানুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন। ঈদের দিন বিকেলে তার পায়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তাকে আরও দীর্ঘ সময় চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
জেমস আব্দুর রহিম রানা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য। এছাড়া তিনি দৈনিক চেতনায় বাংলাদেশ-এর নির্বাহী সম্পাদক, টাচ বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালের বার্তা সম্পাদক, সাপ্তাহিক পল্লীকথা-এর বিশেষ প্রতিবেদক এবং দৈনিক নাগরিক ভাবনা ও দ্য ডেইলি কান্ট্রি টুডে পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।পরিবার জানায়, দুর্ঘটনার পর চিকিৎসা, অস্ত্রোপচার, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও হাসপাতাল-সংশ্লিষ্ট বিভিন্ন খাতে ইতোমধ্যে দুই লাখ টাকারও বেশি ব্যয় হয়েছে। চিকিৎসা অব্যাহত রাখতে আরও উল্লেখযোগ্য পরিমাণ অর্থের প্রয়োজন। সীমিত আয়ের পরিবারের পক্ষে এ ব্যয় বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে।এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই ইতোমধ্যে আর্থিক সহায়তা ও খোঁজখবর নিয়ে পাশে দাঁড়িয়েছেন। তবে পূর্ণাঙ্গ চিকিৎসা নিশ্চিত করতে আরও সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন স্বজনরা।
যশোরে মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের খাকুন্দি গ্রামের সন্তান জেমস আব্দুর রহিম রানা তার দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। একই সঙ্গে মানবিক বিবেচনায় তার চিকিৎসা সহায়তায় দেশ-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ী, সহকর্মী এবং সমাজের হৃদয়বান মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
চিকিৎসা সহায়তার জন্য যোগাযোগ ও অনুদান পাঠানোর মাধ্যম:

বিকাশ (পার্সোনাল): ০১৩০০৮৩২৮৬৮
নগদ (পার্সোনাল): ০১৪০০৯৩৫৫৪০

ব্যাংক হিসাব:
অ্যাকাউন্টের নাম: জেমস আব্দুর রহিম রানা
অ্যাকাউন্ট নম্বর: ১৬৩১০১০১৯৫৮৯১
ব্যাংক: ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, যশোর শাখা, যশোর।
পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনায় সকলের দোয়া ও আন্তরিক ভাবে সহযোগিতা কামনা করেছেন পরিবার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park