1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করতে চান ট্রাম্প

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০০ বার পঠিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে উড়োজাহাজ কেনার আগ্রহের কথা জানানোয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করতে চান বলেও জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় গতকাল সোমবার তারেক রহমানকে পাঠানো চিঠিতে এ কথা জানান ট্রাম্প। চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে আপনার চিঠিটি এইমাত্র পেয়েছি এবং বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমিও এটি ভুলব না। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। খুব অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

ট্রাম্প আরও লেখেন, ‘বাংলাদেশের জনগণের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দেবেন। তারা অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। তবে আমি নিশ্চিত যে, আপনার নেতৃত্বে তাদের এবং আপনার দেশের—উভয়েরই একটি অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park