
গাজীপুর প্রতিনিধি,সওকত হোসাইন: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৪টায় গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের সরকঘাট বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলার আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আবু তাহের মুসল্লী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সাবেক সদর উপজেলার সদস্য সচিব ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলার এক নাম্বার সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সদর উপজেলার আহ্বায়ক সদস্য আলহাজ্ব ফজল হক মুসল্লী, পিরুজালী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও আহ্বায়ক সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান বেপারী, সাবেক সভাপতি ও সদর উপজেলা আহ্বায়ক সদস্য নাজিম ব্যাপারী, আহ্বায়ক সদস্য মোঃ মাসুদুল কবির মোনায়েন, সাবেক সাধারণ সম্পাদক ডি. এম. আজহার, আহ্বায়ক সদস্য আব্দুস ছামাদ, পিরুজালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও পিরুজালী, মির্জাপুর ও ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন,তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। এই কর্মসূচি বাংলাদেশের নতুন আশা। বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু তাহের মুসল্লী বলেন,গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি তৃণমূল থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। জনগণের শক্তিই আমাদের সাহস।