1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

হোমনায় এসিল্যান্ডের গাড়ির ধাক্কায় ফাইজা’র মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৩ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)–এর সরকারি গাড়ির নিচে পিষ্ট হয়ে মাত্র দুই বছরের শিশু ফাইজা আক্তার মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে ঘটে এ হৃদয়বিদারক দুর্ঘটনা।পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে মা–এর সঙ্গে উপজেলা চত্বরে আসে ছোট্ট ফাইজা। ঠিক সে সময় দ্রুতগতিতে ভিতরে প্রবেশ করছিল সহকারী কমিশনার (ভূমি)–এর সরকারি গাড়ি। মুহূর্তের মধ্যে গাড়িটি ফাইজাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।হঠাৎ চোখের সামনে সন্তানকে হারিয়ে অসহায় হয়ে পড়েন শিশুটির মা। তিনি কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, গাড়িটি খুব দ্রুত গতিতে আসছিল। নিমিষেই আমার কলিজার টুকরা ফাইজা চলে গেল। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুরো উপজেলা চত্বরে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এদিকে কর্তৃপক্ষের পক্ষ থেকে দুর্ঘটনা তদন্তের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। ছোট্ট একটি প্রাণ এভাবে নিভে যাওয়ায় এলাকায় শোকের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার মান নিয়েও প্রশ্ন উঠেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park