1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরার আশাশুনিতে আ’লীগ নেতা বিএনপিতে যোগদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৯৪ বার পঠিত

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও দরগাহপুর ইউপির সাবেক চেয়ারম্যান জমির উদ্দীন গাজী বিএনপিতে যোগদানের প্রতিবাদ ও দলে না নেওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি বাজারের ৩ রাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
দরগাহপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব জি এম হাফিজুর রহমান হাফিজ,ইউনিয়ন ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুসাইন,ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শেখ ইয়াদ আলী,যুব দলের সিনিঃ সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক,ইউনিয়ন বিএনপি সদস্য আবু তাহের,১নং ওয়ার্ড সভাপতি আঃ ছাত্তার গাজী,ইউঃ যুবদল সাবেক সহ সভাপতি আব্দার আলী,জি এম রাজমিনুর রহমান,জালাল হোসেন,শেখ আরিফুল ইসলাম। বক্তাগণ বলেন,জমির উদ্দীন চেয়ারম্যান থাকাকালে বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে মিথ্যা মামলায় গ্রেফতার করায়, নিজের ও আ’লীগের অফিসে আগুন দিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা,গৌর কর্মকারের দোকানে আগুন দিয়ে বিএনপি নেতাদের নামে মামলা দিয়ে হয়রানী করেছিল। এছাড়া একাধিক অপরাধে অপরাধী,আঅত্যাচার-নির্যাতন ও মিথ্যা মামলায় জর্জরিত বিএনপি নেতাকর্মীদের দুশমন, আওয়ামীলীগের দীর্ঘ কালের নেতা জমির উদ্দীনকে বিএনপিতে না নেওয়ার দাবীতে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park