
এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকবাশিয়ায় হেলমেট না থাকায় টহলরত সেনাবাহিনীর পিটুনিতে ইসমাইল হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাকবাশিয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন উপজেলার কাকবাশিয়া জেলেখালি এলাকার মহিরউদ্দীন সানার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একটি মোটরসাইকেলে করে হেলমেট ছাড়াই ৩বন্ধু কাকবাশিয়া বাজারে আসছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে সেনাবাহিনীর একটি টহল দলের সামনে পড়েন তারা।
এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের গতিরোধ করেন এবং ইসমাইল হোসেনকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়। ঘটনার পরপরই সেনা সদস্যরা সেখান থেকে চলে যান বলে স্থানীয়রা দাবি করেছেন।
পরে এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা রাস্তা অবরোধ করে সেনাবাহিনীর সদস্যদের চিহ্নিত করে বিচারের দাবি তুলে আন্দোলন করতে থাকে।