1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের মতবিনিময়

  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়ের সময়ে নবাগত পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আমার প্রথম এবং প্রধান লক্ষ্য হলো আগামীর জাতীয় নির্বাচনকে স্বচ্ছ এবং নির্বিঘ্ন করা। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন কী হয়েছে, আপনারা জানেন। গণতন্ত্রের উত্তরণের পথে আমাদের যাত্রা। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, ‘২০২৬ সালের নির্বাচন ইতিহাসের পাতায় লেখা থাকবে।’ আমরা সেভাবেই কাজ করব। দেশের সম্মানিত জনগণ ভোটকেন্দ্রে যাবেন, তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নিরাপদে বাড়িতে ফিরে যাবেন। নিরাপদ পরিবেশ তৈরি করাই আমাদের কাজ। আমরা পুলিশ হিসেবে এই কাজটাই করতে চাই। কে জিতল আর কে হারল, এটা দেখা আমাদের বিষয় নয়। আমরা সততা, নিরপেক্ষতা এবং দক্ষতার পরিচয় দেব। এজন্য আমাদের নিয়মিত প্রশিক্ষণ চলছে; আশা করছি আমরা ভালো কিছু করতে পারব। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আশা করি, সেটা তাঁরা করবেন।”

রোববার (৭ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মে.আরেফিন জুয়েল এসব কথা বলেন।

এসপি জুয়েল আরও বলেন,সাতক্ষীরা দেশের দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী একটি জেলা।এই জেলার সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদক পাচার, সুন্দরবনের দস্যুতা দমন এবং জেলাজুড়ে চুরি-ছিনতাই প্রতিরোধে কঠোরভাবে কাজ করার কথা জানান তিনি। এছাড়া অনলাইন জুয়া, মাদক, সাইবার বুলিং, কিশোর গ্যাং এবং বিভিন্ন অপরাধের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, আর টিভির সিনিয়র সাংবাদিক রাম কৃষ্ণ চক্রবর্তী, যমুনা টিভির আকরামুল ইসলাম, কালের কণ্ঠের মোশাররফ হোসেন, বণিক বার্তার গোলাম সরোয়ার, মানবজমিনের বিপ্লব হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, এস এ টিভির শাহিন গোলদার, ডিবিসি টিভির এম বেলাল হোসাইন,সিনিয়র সাংবাদিক ডা. মহিদার রহমান,তৌফিকুজ্জামান লিটু, এম ইদ্রিস আলী,
আলী মোক্তাদার হৃদয়,আমিনুর রহমান,আহাদুর রহমান জনি,জামালউদ্দীন,সৈয়দ আব্দুস সালাম পান্না,দৈনিক বাংলার আবু সাঈদ,আব্দুর রহমান,শেখ হাসান গফুর,রেজাউল ইসলাম বাবলু,নাজমুল আলম মুন্না,সাইফুল আযম খান মামুন,ইব্রাহিম খলিল,মৃত্যুঞ্জয় রায়, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, স্টার নিউজ ও কালবেলার গাজী ফরহাদ, এনপিবির হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, সাংবাদিক মাসুদুজ্জামান সুমন,এস এম হাবিবুল হাসান,হাবিবুর রহমান সোহাগসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিকসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park