1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সংসদ নির্বাচন গণভোট ও তরুণদের ভাবনা নিয়ে কোটচাঁদপুরে সংলাপ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

আব্দুল্লাহ বাশার,কোটচাঁদপুর:দেশ জুড়ে এখন একটাই আলোচনা আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে সফল করতে এবার জোরেসোরে মাঠে নেমেছে ঝিনাইদহের জেলা প্রশাসন। তরুণদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে তরুন ভোটার ও শিক্ষার্থীদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুরে।

কোটচাঁদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে (২৭শে জানুয়ারি) মঙ্গলবার সকালে এ সংলাপ অনুষ্ঠান।

সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে তরুণ ভোটার ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সংলাপস্থল।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সংলাপে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, দুই শতাধিক শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান।

সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসন মো,আব্দুল্লাহ আল মাউসদ।

বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মো,মাহফুজ আফজাল, জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মো,সায়েম ইউসুফ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো,সোহেল রানা, মডেল থানার তদন্ত ওসি এনায়েত হোসেন, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার প্রমুখ।

সে সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং তরুণদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংলাপে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও অতিথিরা।

গণসংলাপে জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, রাষ্ট্ররসংস্কারের পক্ষে হ্যাঁ, বিপক্ষে না, গণ ভোট দিতে হবে। সাম্য, মানবিক ও সমতাভিত্তিক সামাজিক মর্যাদাভিত্তিক বাংলাদেশ গঠনে গণভোট একটি সুযোগ। এই সুযোগনকাজে লাগাতে হবে। ফ্যাসিস্ট হাওয়ায় সুযোগ নেই জনগণের ম্যান্ডেটে হাতে হবে।

সংলাপে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের দিনগুলোর কথা আমাদের স্মরণ রাখতে হবে। নতুন ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত তৈরি করতে হবে। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে দেশে সংস্কার বাস্তবায়ন হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্খা বাস্তবায়ন হবে। না, ভোট দিলে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শহিদ ও আহত যোদ্ধাদের অস্বীকার করা হবে। একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেয়া আমাদের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা গণভোট ও জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, দায়িত্ব, করণীয় নির্দেশনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সংলাপ অনুষ্ঠান শেষে সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজে নির্বাচনে দায়িত্ব পালনরত প্রিজাইডিং অফিসারদের ট্রেনিং অনুষ্ঠানের যোগদান জেলা প্রশাসক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park