1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে জমকালো গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

মোঃ ফরহাদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে এক জমকালো গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনসাধারণ, নেতা-কর্মী ও সুধীসমাজের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

বৈঠকের সভাপতিত্ব করেন , শ্রীপুর পৌর বিএনপি।আহ্বায়ক হুমায়ুন কবির সরকার,
তিনি বলেন, “তৃণমূলকে সংগঠিত করা এবং জনগণের ন্যায্য দাবি-দাওয়া সম্বলিত আন্দোলনকে শক্তিশালী করাই এখন আমাদের মূল লক্ষ্য।”
শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর জেলা বিএনপি।

তিনি বলেন,“মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত আধুনিক শ্রীপুর গড়তে বিএনপির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের সাধারণ মানুষের শক্তিই হলো আমাদের সবচেয়ে বড় ভরসা।”
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মোঃ আনোয়ার হোসেন বেপারী, ১ নং যুগ্ম আহ্বায়ক, শ্রীপুর পৌর বিএনপি। পৌর বিএনপি যুগ্ম আহবায়ক এডভোকেট আহসান কবির, পৌর বিএনপির আহবায়ক সদস্য সাইফুল হক মোল্লা,বিল্লাল হোসেন,শাহজাহান সজল,টিপু সুলতান,আফাজ মোল্লা,মনসুর আহমেদ,দুলাল চৌহান
মোঃ আইনুল হক আকন, সাবেক কমিশনার,আলহাজ্ব মোঃ নইমুদ্দিন ফকির, ।এস এম জসিম উদ্দিন, আহ্বায়ক সদস্য, শ্রীপুর পৌর বিএনপি
মোফাসসেল ফকির, যুগ্ম আহ্বায়ক, শ্রীপুর পৌর ছাত্রদল।

বক্তারা বলেন, শ্রীপুরে বিএনপিকে আরও সুসংগঠিত করতে ওয়ার্ড পর্যায়ে নিয়মিত বৈঠক, গণসংযোগ, সাংগঠনিক প্রশিক্ষণ এবং নতুন নেতৃত্ব সৃষ্টির উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
এছাড়া জনগণের সমস্যা, দাবি ও স্থানীয় উন্নয়ন ইস্যুকে সামনে রেখে আন্দোলনের ভিত্তি আরও শক্তিশালী করার ওপর জোর দেন তারা।

বৈঠক শেষে স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও দলীয় বিভিন্ন কর্মসূচির অগ্রগতি নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park