
মোঃ ফরহাদ,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাবেক কাউন্সিলর আব্দুস সাহিদ সরকারের প্রথম স্ত্রী ও সন্তান।
সংবাদ সম্মেলনে তারা বলেন, শ্রীপুরে পৌর এলাকার ৩নং ওয়ার্ডের সাবেক ছয় বারের কাউন্সিলর আব্দুস সাহিদ সরকার একজন সম্মানী মানুষ ছিলেন। তিনি বার বার পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।আব্দুস সাহিদ সরকারে মৃত্যুর পর তার ছোট স্ত্রী বিভিন্ন মিথ্যা ও অপপ্রচার চালিয়ে তার বাবার সুনাম নষ্ট করছেন। সাহিদ সরকারের রেখে যাওয়া সম্পত্তি থেকে বড় স্ত্রী ও সন্তানদের বঞ্চিত করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন।
মরহুম আব্দুস সাহিদ সরকারের স্ত্রী বলেন, দীর্ঘ ১৮ বছর আগে আমার অনুমতি ছাড়াই বিবাহ করেন। সেই থেকে আমার পরিবারের সদস্যদের কোনো প্রকার খোঁজ খবর রাখেনি। এখন মারা যাওয়ার পর ছোট স্ত্রী তার রেখে যাওয়া সকল টাকা পয়সা, গরু মহিষ সহ সব কিছু একা ভোগদখল করেছেন। আমি কোনো সম্পতি চাই না। আমার স্বামীর সম্মান আমার কাছে অনেক কিছু। আমি এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মরহুম আব্দুস সাহিদ সরকারের ছেলে শাহিন সরকার বলেন, আমার বাবা সুনামের শহীদ দীর্ঘ ৩৬ বছর কাউন্সিলর দায়িত্ব ছিলেন। কোন দুর্নীতি অনিয়ম করেনি আমার বাবার সুনাম ছিল এখন আমার ছোট মা মৃত বাবার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।