1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নারায়নগঞ্জের চাষাড়া থেকে সাইনবোর্ড সড়কের ল্যাম্পপোস্ট বন্ধের পিছনে দায়ী ছিনতাইকারী- নিরব প্রশাসন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ২১২ বার পঠিত

খান মোঃরফিকুল ইসলাম, সিনিয়র রিপোর্টার: ঢাকা নারায়ণগঞ্জের লিংক রোড এর সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত রোডের মাঝে যে ল্যাম্পপোস্টগুলো দেয়া হয়েছে তার বিশেষ বিশেষ গুরুক্তপূর্ন স্থানের লইটগুলো প্রায় ৫/৬ মাস যাবৎ বন্ধ । ভুইগড়, সিকদার পাম্প,ঝালকুড়ি, স্টেডিয়াম সহ কিছু কিছু স্থানের লাইট অনেক দিন যাবৎ বন্ধ রয়েছে।
নারায়নগঞ্জ হলো বাংলাদেশের অন্যতম ব্যবসায়ী এবং জনবহুল স্থান।এখানে আগস্ট ২৪ এর ৫ তারিখ এর পর থেকে রাত বারোটার পরথেকে ভোর ৫/৬ টা পর্যন্ত চলে ছিনতাই এবং ডাকাতি।এই রোডে ২/৩ টি বাইকে ৮/৯ জন লোক চলাচল করে। তাদের কিছু সহযোগী অত্র এলাকার বাউল গানের ক্লাবে থেকে টাকা ওয়ালা এবং তাদের টার্গেট এর লোকদের সনাক্ত করে তাদের সহোযোগিদের বলে ।বিশেষ করে গানের ক্লাবের কারনে লোকজনের চলাচল বেশী থাকে এবং ছিনন্তাইকারীরা ওৎ পেতে থাকে।
সপ্তাহের প্রায় ৪/৫ দিন স্টেডিয়াম থেকে ঝালকুড়ি এর মাঝে যুব উন্নয়ন এর পাশের গলি এবং এর দক্ষিণ পাশের গলি তে ভোর ৫/৬ টার দিকে বর্তমানে প্রতিনিয়ত ছিনতাই ঘটতেছে।তারা বিভিন্ন প্রকার দেশীয় অশ্র ব্যবহার করে। কোনো কোনো সময়ে আঘাত করে রক্তাক্ত করে টাকা পয়সা মোবাইল ছিনিয়ে নেয়।
এলাকার ভুক্তভোগী সহ সাধারনর জনগন দৈনিক তথ্যানুসন্ধান কে বলেন এই ছিনতাইকারীর জন্য দায়ী হলো এই বাউলগানের আসর এবং কিছুটা দায়ী এই ল্যম্পপোস্ট।এই ল্যম্পপোস্ট গুলো ঠীকমত ঝালানো থাকলে ছিনতাইকারীর কবল থেকে সাধারন জনগন কিছুটা রক্ষা পেত।
এলাকাবাসী আরো বলেন, এই ল্যম্পপোস্টগুলো বন্ধ থাকার পেছনে প্রশাসনের হাত আছে। ছিনতাইকারীরা তাদের সুবিধার জন্য প্রসাশনের সাথে একটা লিয়াজো করে ল্যম্পপোস্ট বন্ধ রাখছে ।
এলাকাবাসী এবং ভুক্তভোগী রা মাননীয় উর্দ্দ্বতন কর্তৃপক্ষের দৃস্টি আকর্শন করছেন এবং তাদের সহযোগীতা কামনা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park