1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

শ্রীপুরে সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি: ২৫ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা লুট।

  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩০ বার পঠিত

মোঃ ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মির্দ্দাপাড়া গ্রামে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সেনা সদস্য কর্পোরাল মীর বোরহানউদ্দিনের বাড়িতে হানা দিয়ে নগদ টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
​পারিবারিক সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর রাতে অজ্ঞাতপরিচয় চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চুর চক্ররা ঘরে থাকা নগদ ২৫ হাজার টাকা এবং আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
​চুরির সংবাদ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আখতারুজ্জামান শামীম মোল্লা। তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
​ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হইছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park