1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মার্চ মাসের অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পঠিত

১৯ এপ্রিল রবিবার সকাল ১০ টায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্স বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।পুলিশ সুপার অত্যন্ত গুরুত্ব সহকারে সমস্যাগুলো শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সমাধানের নির্দেশ দেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের জনগণের সেবায় আরও নিবেদিত হয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

এসময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী কাজের উৎসাহ স্বরূপ জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে ফতুল্লা মডেল থানায় কর্মরত এস আই মো: রেহানুল ইসলাম, জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে সোনারগাঁও থানায় কর্মরত এএসআই(নিঃ) কামরুজ্জামান, জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে সোনারগাঁও থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ সেলিম হোসেন, ক্লু-লেস মামলা ডিটেকশন এর জন্য জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) শরিফুল হাসান, শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন অফিসার হিসেবে ট্রাফিক শাখায় কর্মরত সার্জেন্ট মোঃ সাইফুল ইসলাম’দেরকে পুরষ্কৃত করেন।

পরবর্তীতে দুপুর ১২টায় ২০২৬ ইং সালের মার্চ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ২০২৬ ইং সালের মার্চ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।

উক্ত সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park