1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নারায়ণগঞ্জে ঈদের পর যানজট সমস্যার স্থায়ী সমাধান খোঁজা হবে: জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৮৯ বার পঠিত

নারায়ণগঞ্জের জনদুর্ভোগ লাঘব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থায়ী উন্নয়নে এখন কাজ করার উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। রোববার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সভায় আসা বিভিন্ন গঠনমূলক পরামর্শকে গ্রহণ করে তিনি জানান, যানজট নিরসন থেকে শুরু করে ঈদ নিরাপত্তা—প্রতিটি বিষয়ে সংসদ সদস্যদের পরামর্শ অনুযায়ী দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

যানচলাচলের সমস্যা নিয়ে আলোচনার প্রেক্ষাপটে জেলা প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে এ বিষয়ে প্রাথমিক কথা হয়েছে। ঈদের পর সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং সংসদ সদস্যদের নিয়ে একটি বিশেষ সভার মাধ্যমে যানজট সমস্যার স্থায়ী সমাধান খোঁজা হবে। এছাড়া পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনস্বার্থে ম্যাজিস্ট্রেটদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সভায় নিশ্চিত করেন।

ঈদের ছুটিতে শহরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, ঈদের সময় ঘরবাড়ি ফাঁকা থাকে, তাই এই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে চুরিসহ অন্যান্য অপরাধ রোধে বিশেষ নজরদারি রাখতে হবে। এছাড়া ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রেও বাড়তি সতর্কতার নির্দেশ দেন তিনি। জ্বালানি তেলের সংকট প্রসঙ্গে সভায় জানানো হয় যে, বন্দরে ইতিমধ্যে ৮টি তেলের জাহাজ এসেছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার রোটেশন পদ্ধতি চালু করেছে। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে সকলকে জ্বালানি সাশ্রয়ের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জ-১ আসনের মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। নিরাপত্তা ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম।

সভায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে আরও অংশগ্রহণ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর মাওলানা মইনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলনের তারিকুল ইসলাম সুজন, ইসলামী আন্দোলনের মুফতি মাছুম বিল্লাহ এবং বিকেএমইএ-এর সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেলসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park