1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে শিশুর সুরক্ষায় ১ লক্ষ ২৪ হাজার টাইফয়েট টিকাদান কর্মসূচি চলতি মাসের ২৪ তারিখের মধ্যেই সম্পন্ন হবে

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

মো.ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লা দেবিদ্বারে চলতি মাসের ২৪ তারিখের (নভেম্বর) মধ্যে ‘টাইফয়েট জ্বরের ভয়াবহতা রোধে দেবিদ্বারের ৫ থেকে ১৫ বছর বয়সী ১ লক্ষ ২৪ হাজার ৬৮ জন শিশুর টিকাদান কর্মসূচি সম্পন্ন করা হবে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে, আয়োজক ও সংশ্লিষ্টরা ওই আশ্বাস দেন। আলোচকরা বলেন, একটি মহল টাইফয়েড জ্বরের টিকাদান কর্মসূচীকে হারাম এবং এ টিকাদানে শিশুরা ক্ষতিগ্রস্থ্য হবে বলে যে অপপ্রচার করেছে, সেটি দেবিদ্বারের টিকাদান কর্মসূচীতে প্রভাব পড়েনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহিবুস সালাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মো. সাদাত ইরতিসাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হোসেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা শুভ্রত গোস্বামী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ. রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, একাডেমিক সুপার ভাইজর মো. মাঈনুদ্দিন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, বাঙ্গুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মুস্তাফিজুর রহমান এবং স্বাস্থ্য পরিদর্শক মো. রুহুল আমিন প্রমূখ।
(উল্লেখ্য, টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আওতায় গত ১২ অক্টোবর থেকে সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park