
আব্দুল্লাহ বাশার,কোটচাঁদপুরঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। (১৯ শে জানুয়ারি) সোমবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান।
সভায় বক্তব্য রাখেন কোটচাঁদপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো,সায়েম ইউসুফ, উপজেলা সহকারী কমিশনার ভুমি মো, সোহেল রানা,
আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আর্মী ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত ক্যাপ্টেন নিরুপম আলী হাসান,
মডেল থানার অফিসার ইনচার্জ মো,আসাদুউজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমানুল্লাহ আল-মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, জামায়েত ইসলামের আমির মাওলানা তাজুল ইসলাম, এনসিপি নেতা হৃদয় আহসান প্রমুখ।
সভায় অতিথিরা আগামী জাতীয় সংসদ নির্বাচন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান সামাজিক সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। সকলের অংশগ্রহণে আগামী দিনে অপরাধ দমন, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে করণীয় নির্ধারণ করা হয়।সভায় বক্তারা বলেন আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ জনগণকে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখতে হবে। মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ রোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ নিতে হবে। সকলে সম্মিলিতভাবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সচেতন সমাজ গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সে সময় গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনী,বিজিব সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল কে ইতিবাচক সহযোগিতা অব্যাহত