1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় চাষাড়ায় জিয়া হল খুব দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে: ডিসি রায়হান কবির

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

আজ ১৯ এপ্রিল রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন আ ফ ম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন সার্বিক ,অতিরিক্ত পুলিশ সুপার , নারায়ণগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার, গণপূর্ত অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ,কলকারখানা অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ,উপজেলা নির্বাহী অফিসার গন, খাদ্য, কৃষি, প্রাণী ও মৎস্য কর্মকর্তা, ফায়ার সার্ভিস, ডেপুটি জেলার,বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে আসা কর্মকর্তা গন।
হামের টীকা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। সকল টিকাদান কেন্দ্রে সকল বাচ্চাদের যাওয়ার জন্য সব সংস্থা সহযোগিতা করবেন।
কোরবানী ঈদের আগে মদনপুর আড়াইহাজার সড়কের ঝুকিপূর্ণ রাস্তা মেরামতের জন্য বিশেষ ভাবে নজর রাখার অনুরোধ করেন। জালকুড়ি থেকে পাগলা রাস্তার দীর্ঘ সময় ধরে ডিপিডিসি কেটে রেখেছে, তার ব্যবস্থা নিতে হবে।
জেলা প্রশাসক বলেন, চাষাড়ার জিয়া হল সংস্কার করার বিষয়ে খুব শীঘ্রই জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হবে।পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে যাতে কেউ প্রবেশ করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য আনসার ও পুলিশ বাহিনীর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park