1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুর সাফারি পার্কের এক যুগে ১২ জিরাফের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৮২ বার পঠিত

শ্রীপুর, গাজীপুর প্রতিনিধ: গাজীপুর সাফারি পার্কে বেঁচে থাকা একমাত্র জিরাফটিও টিউবারকুলোসিস (টিবি) রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জিরাফটি মারা গেলেও আজ শনিবার বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পার্ক কর্তৃপক্ষ।

মারা যাওয়া স্ত্রী জিরাফটি দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল। এটির মৃত্যুর মধ্য দিয়ে জিরাফশূন্য হয়ে গেল গাজীপুর সাফারি পার্ক। এ নিয়ে গত এক যুগে সাফারি পার্কে ১২টি জিরাফের মৃত্যু হলো।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান আজ মুঠোফোনে বলেন গত এক সপ্তাহ ধরে জিরাফটি অসুস্থ ছিল। বিষয়টি জানার পরপরই দ্রুত একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে জিরাফটির চিকিৎসা শুরু করে পার্ক কর্তৃপক্ষ। পরীক্ষা-নিরীক্ষা শেষে বোর্ড জানায়, জিরাফটি টিবি রোগে আক্রান্ত ছিল।

জিরাফের মৃত্যুর ঘটনায় সাফারি পার্কের বন্য প্রাণী পরিদর্শক রাজু আহমেদ গতকাল বিকেলে শ্রীপুর থানায় জিডি করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, সাফারি পার্কে আফ্রিকান একটি পূর্ণবয়স্ক অসুস্থ স্ত্রী জিরাফ চিকিৎসাধীন অবস্থায় ২৩ অক্টোবর বিকেল চারটার দিকে মারা যায়। পরে মেডিকেল বোর্ডের সদস্যরা জিরাফটির ময়নাতদন্ত সম্পন্ন করেন। তাঁরা প্রতিবেদনে জিরাফটি টিবি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে উল্লেখ করেছেন।

পার্ক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে পার্ক প্রতিষ্ঠার সময় দক্ষিণ আফ্রিকা থেকে স্ত্রী-পুরুষ মিলিয়ে ১২টি জিরাফ আনা হয়। পরে বিভিন্ন সময় জিরাফগুলো চারটি বাচ্চা দেয়। তবে সেগুলো বাঁচেনি। ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে রোগাক্রান্ত হয়ে ৯টি জিরাফ মারা যায়। সর্বশেষ তিনটি স্ত্রী জিরাফ টিকে ছিল। এরপর ২০২৩ সালের ২০ অক্টোবর ক্যানসার আক্রান্ত হয়ে একটি, গত বছরে একটি এবং গত বৃহস্পতিবার সর্বশেষ জিরাফটিও মারা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park