1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কোটচাঁদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১১৫ বার পঠিত

আব্দুল্লাহ বাশার,কোটচাঁদপুরঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে ২৫ মার্চ গণহত্যা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার মো এনামুল হাসান। তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযথ মর্যাদা ও ব্যাপক জনসম্পৃক্ততার মধ্য দিয়ে উদযাপন করতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কুচকাওয়াজ, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা করা হয়।
অতিথিরা বক্তব্য বলেন, জাতীয় দিবসগুলো শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তরুণ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করার উদ্যোগ নিতে হবে। এজন্য উপজেলা প্রশাসনের নেওয়া কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সে সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মো,সোহেল রানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ মো, আসাদউজ্জামন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমানউল্লাহ আল মামুন, কৃষি অফিসার মো,জাহিদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো,জহিরুল ইসলাম মৎস্য অফিসার মো,দ্বীন ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার, এনসিপি নেতা মো, হৃদয় আহসান প্রমুখ।

এ সময় ইউনিয়ন চেয়ারম্যান, শিক্ষক, ব্যাবসায়ী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ নানা শ্রোণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park